...হয়তো... Get link Facebook X Pinterest Email Other Apps August 07, 2015 আমার বুকের মাঝে আজ ঝড় সাথী এনে আমায় কেন অসহায়তায় ডুবিয়ে তুমি গেলে। নিরূপায় আজ তোমায় ছাড়া, মিথ্যে লাগে সব। ভাঙা আরশিতে আজ মুখ অচেনা, পথ চেয়ে যে মরি। নতুন করে নতুনভাবে জানি তুমি আসবে আবার ফিরে হাসি আনন্দ প্রাণোচ্ছলতায় ধরবে আবার ঘিরে.... Get link Facebook X Pinterest Email Other Apps Comments
August 25, 2016 ____________অভিমানী_____________ অনেক বলেছি অভিমানে, আর না। ছোট ছোট টুকরোতে বন্দী করেছ, আর কত? আর কত টুকরো করবে? মনে জমা অবসাদ ঝরে পড়েছে তোমার স্মৃতির আচমকা দোলাতে। উল্টানো আমিকে নিয়ে সব ফুটবল খেলছ সমসাময়িকতার সাথে মিল টানা, কিছুটা অতিরিক্ত সরলীকরণ। ফলে ছন্দপতন ঘটে যায় মুহূর্তে। আমি আজ আমার ঠিকানাতেই চিঠি লিখি আকাশের ঠিকানাটা জানা নেই যে। পোষ্ট বক্সে নষ্ট হবার চেয়ে আমার কাছে ফিরে আসুক। আমাকে তো আগেই ভুলেছ, এবার আমার পালা লাস্ট ট্রেনে ফিরতে দৌড়েছিলাম... মচকানো পা নিয়ে এখনো খুঁড়িয়ে চলি, তার থেকে নিস্তার নেই নিস্তার নেই স্মৃতির ছোবল থেকে। ভুলতে চাইছি, এমন মোহ আগেও কাটিয়েছি ভুলে যাবো ঠিকই ভুলে যাবো... একটা প্রশ্নঃ আরো কত ছোট করে নেবো নিজেদের? © বাসব চক্রবর্ত্তী © ২৫/০৮/২০১৬ Read more
May 02, 2017 এই ধর্মটাকে বর্ম করে করছ যারা খেলা, জাত পাতের জাঁতা কলে হদ্দ মতন পেষা। টিকিবাদ আর দাড়িবাদের হিসেব এবার ছাড়ো, ছিরি-জাতের কবিতা ছিঁড়ে মানুষ হয়ে বাঁচো। সোজা কলম ছেড়ে এখন বাঁকা কলমে কবি, বাঁকা লেখার কুখ্যাতিতে হনু দেখায় পেশী... __________________ © বাসব চক্রবর্ত্তী Read more
August 15, 2016 ছন্দা তোমার ছন্দ পতনে কাঁদে গোটা বাংলা ছন্দা তোমার ফিরে আসা অনেক বড় পাওনা ছন্দা তোমার জয়ধ্বজা আবার ওড়াও বাংলায় ছন্দা তোমার গল্প বল আবার টিভির পর্দায় ছন্দা তোমার পায়ের তলায় হিমালয় তথা বিশ্ব ছন্দা তোমার গল্প ছাড়া আমরা আজ নিঃস্ব ছন্দা তোমার জীবন জানি শান্তি নয় সে যুদ্ধ ছন্দা তোমার অদম্য সাহস মানে আবালবৃদ্ধ ছন্দা তোমার প্রত্যাবর্তন এই আমাদের কাম্য ছন্দা তোমার অভিযান হয়ে যায়নি ব্যর্থ.... ছন্দা গায়েন তোমার আশায় পথ চেয়ে বসে আছি...ফিরে এস তুমি ফিরে এস... Read more
Comments
Post a Comment