Get link Facebook X Pinterest Email Other Apps May 02, 2017 নির্ভুল পদচারণায়যুগলের প্রেমেরফ্রেমবন্দী অবধি,প্রিয় বন্ধুটির স্মরণ...! অতঃপর...কে তুই....??? Get link Facebook X Pinterest Email Other Apps Comments
August 25, 2016 ____________অভিমানী_____________ অনেক বলেছি অভিমানে, আর না। ছোট ছোট টুকরোতে বন্দী করেছ, আর কত? আর কত টুকরো করবে? মনে জমা অবসাদ ঝরে পড়েছে তোমার স্মৃতির আচমকা দোলাতে। উল্টানো আমিকে নিয়ে সব ফুটবল খেলছ সমসাময়িকতার সাথে মিল টানা, কিছুটা অতিরিক্ত সরলীকরণ। ফলে ছন্দপতন ঘটে যায় মুহূর্তে। আমি আজ আমার ঠিকানাতেই চিঠি লিখি আকাশের ঠিকানাটা জানা নেই যে। পোষ্ট বক্সে নষ্ট হবার চেয়ে আমার কাছে ফিরে আসুক। আমাকে তো আগেই ভুলেছ, এবার আমার পালা লাস্ট ট্রেনে ফিরতে দৌড়েছিলাম... মচকানো পা নিয়ে এখনো খুঁড়িয়ে চলি, তার থেকে নিস্তার নেই নিস্তার নেই স্মৃতির ছোবল থেকে। ভুলতে চাইছি, এমন মোহ আগেও কাটিয়েছি ভুলে যাবো ঠিকই ভুলে যাবো... একটা প্রশ্নঃ আরো কত ছোট করে নেবো নিজেদের? © বাসব চক্রবর্ত্তী © ২৫/০৮/২০১৬ Read more
May 02, 2017 এই ধর্মটাকে বর্ম করে করছ যারা খেলা, জাত পাতের জাঁতা কলে হদ্দ মতন পেষা। টিকিবাদ আর দাড়িবাদের হিসেব এবার ছাড়ো, ছিরি-জাতের কবিতা ছিঁড়ে মানুষ হয়ে বাঁচো। সোজা কলম ছেড়ে এখন বাঁকা কলমে কবি, বাঁকা লেখার কুখ্যাতিতে হনু দেখায় পেশী... __________________ © বাসব চক্রবর্ত্তী Read more
সবার কালীকা May 02, 2017 সব কিছু ঠিক আগের মতোই শুধু তুমি নেই দোহারে আজো করুণে বাজে শুধু তুমি নেই মৃদঙ্গ মাতায় আসর তেমনই শুধু তুমি নেই সব গানের সূত্র আছে ঠিক, সূত্রধর-ই শুধু তুমি নেই হারানো সুর আজো আছে, সন্ধানী শুধু তুমি নেই শিল্প আছে ঠিক তার জায়গাতে, শিল্পী শুধু তুমি নেই অনামী শিল্পী হাজার আছে, তাঁর হাত ধরে টানার মানুষ, কালিকা শুধু তুমি নেই... __________________ © বাসব চক্রবর্ত্তী Read more
Comments
Post a Comment