মানুষ যখন চাপা পড়ে ভেসে যায় রক্তে দুধার। যেখান থেকে সমন আসে মৃত্যুর। বালি পাথরে করে গলাগলি। কালো পিচ ধুইয়ে দেয় সাধারণ পথ চলতি মানুষের রক্ত। নিশ্চুপ নির্বিকার হয়ে বসে থাকা যেন মাথা ঠুকে দেওয়ার সমান। মানুষের পাশে না দাঁড়াতে পারার যন্ত্রণা খেতে থাকে কুরে কুরে। যদি সেই নিষ্ঠুর সময়ে নোংরা রাজনীতির রঙ ছিটোতে নেমে পড়ে একে একে। কোথায় থাকে আর মানবিকতা? তোদের কাছ থেকে এর চেয়ে ভালো আশা করাটাও যে অন্যায়, সেটা বুঝিনি... মিডিয়াদের ন্যাকামোটা একটু বন্ধ হলে আমরা জনগন হয়তো খুশি হতাম....
Comments
Post a Comment