____________অভিমানী_____________ অনেক বলেছি অভিমানে, আর না। ছোট ছোট টুকরোতে বন্দী করেছ, আর কত? আর কত টুকরো করবে? মনে জমা অবসাদ ঝরে পড়েছে তোমার স্মৃতির আচমকা দোলাতে। উল্টানো আমিকে নিয়ে সব ফুটবল খেলছ সমসাময়িকতার সাথে মিল টানা, কিছুটা অতিরিক্ত সরলীকরণ। ফলে ছন্দপতন ঘটে যায় মুহূর্তে। আমি আজ আমার ঠিকানাতেই চিঠি লিখি আকাশের ঠিকানাটা জানা নেই যে। পোষ্ট বক্সে নষ্ট হবার চেয়ে আমার কাছে ফিরে আসুক। আমাকে তো আগেই ভুলেছ, এবার আমার পালা লাস্ট ট্রেনে ফিরতে দৌড়েছিলাম... মচকানো পা নিয়ে এখনো খুঁড়িয়ে চলি, তার থেকে নিস্তার নেই নিস্তার নেই স্মৃতির ছোবল থেকে। ভুলতে চাইছি, এমন মোহ আগেও কাটিয়েছি ভুলে যাবো ঠিকই ভুলে যাবো... একটা প্রশ্নঃ আরো কত ছোট করে নেবো নিজেদের? © বাসব চক্রবর্ত্তী © ২৫/০৮/২০১৬
Popular posts from this blog
___________একটু ঝাঁঝালো__________ ছায়া ও রৌদ্রের সাহিত্যরস নিঙড়ানো চলছে, যুগ যুগ ধরে। কি এমন মধু মাখানো জানিনা। পার্কে যুগলের প্রেম রগরগে বার্তালাপ, প্রজাপতির উড়ে চলা, ধুলো ওড়া ধূসর বিকালের সেইসব সন্ধ্যা। কথার বাঁধুনীর মৃত্যু। কবিতা উল্টোপথে হাঁটে। স্বপ্ন আঁকো পারলে বারবার আঁকো ইরেজার দিয়ে মোছো। কাটাকুটিতে মেতে ওঠো, অক্ষরের, শব্দের, বাক্যের। পূর্ণতা পাক তোমার মনের না বলা ভাবগুলো। কখনো মুখ ফুটে টু বলার সাহস দেখায়নি যারা আজ মাথা উঁচু করে সরব হতে পেরেছে তোমার লেখাকে সামনে রেখে। না কোন খিস্তি-খেউর নয়, সাহিত্যের কঠিন বাক্যবিন্যাসে নয়। তোমার সহজ সরল সাবলীল ভাষায়। সমুদ্র-শাসন হেলায় তুচ্ছ করে বাঁচে যারা বেঁচে থাকার তাগিদে... স্বাধীনতার স্বাদ বারুদের গন্ধে মিশে যায়। শৈশব যাদের কাটে চায়ের দোকানে স্বাধীনতা অর্থহীন ওদের কাছে। স্বাধীনতা দাসত্বের সমান... স্বাধীনতা রাজনীতির সাধারণের নয়...!!! © বাসব চক্রবর্ত্তী © ১৫/০৮/২০১৬

Comments
Post a Comment